সাধারণ ঘোষণা
প্রিয় সদস্যবৃন্দ-
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের পারিবারিক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠেছে আমাদের প্রিয় সমিতি MIMCOS। এই পরিবার আজ এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য শুধু মিলনমেলা নয়, বরং ভালোবাসা, সহযোগিতা ও স্বচ্ছতার মাধ্যমে একটি শক্তিশালী পারিবারিক বন্ধন তৈরি করা।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সমিতির হিসাব এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত হচ্ছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটি সদস্য সহজেই নিজের জমার তথ্য দেখতে পারবেন।
👉 গুরুত্বপূর্ণ ঘোষণা:
আসছে ২০২৬ সালের জানুয়ারী থেকেই নতুন উদ্দোমে আমরা সকলে নিয়মিত মাসিক চাঁদা এবং এককালীন বাৎসরিক চাঁদা পরিশোধ করবো। এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ, যাতে আমরা দ্রুত আমাদের স্বপ্নের ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে হাত দিতে পারি। সময়মতো চাঁদা প্রদানের মাধ্যমে আমাদের স্বপ্ন বাস্তবায়ন আরও সহজ হবে।
আমরা বিশ্বাস করি, সকলে একসাথে থাকলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। আসুন, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে আমাদের সমিতিকে আরও শক্তিশালী করি এবং আগামী দিনের জন্য একটি সুন্দর ভিত্তি গড়ে তুলি